পরিচিতি • কমিটি • সদস্যপদ • কার্যক্রম • পুনর্বাসন তহবিল • ১ম পুনর্মিলনী

এসোসিয়েশনের পরিচিতি ও প্রেক্ষাপট

প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ২০২৫

গত বছরের ২৬ মার্চ ২০২৫ নগরীর সিআরবি-তে অবস্থিত তাসফিয়া রেস্টুরেন্টে আয়োজিত ইফতার পূর্ব ও পরবর্তী মতবিনিময়ের মাধ্যমে মির্জাখীল হাই স্কুল এন্ড কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্মানিত সিনিয়র অ্যালামনাই কর্নেল (অব:) কাশেম, জাহেদুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন চৌধুরী এবং মুহাম্মদ শাহাদাত হোসাইন চৌধুরী-এর সমন্বিত বোর্ডের দিকনির্দেশনায় গঠিত এডহক কমিটির মাধ্যমে এ কার্যক্রম অদ্যাবধি চলমান রয়েছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এসোসিয়েশন বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীদের এক সুতোয় গাঁথা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, বহুমুখী মানবিক উদ্যোগ বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

৫৪৫+

১ম পুনর্মিলনী ডেলিগেট

৪১টি

অংশগ্রহণকারী ব্যাচ

২,০৯,২৩৭/-

ত্রাণ ও পুনর্বাসন তহবিল

আহ্বায়ক কমিটি (এডহক)

নেতৃত্বে ও ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ

আহ্বায়ক

ডা. মোঃ আব্বাস উদ্দীন চৌধুরী

ব্যাচ: ১৯৮৯

যুগ্ম আহ্বায়ক

অধ্যাপক সাজ্জাদুল হক চৌধুরী

ব্যাচ: ১৯৮৯

যুগ্ম আহ্বায়ক

এডভোকেট রাহিম উদ্দীন চৌধুরী

ব্যাচ: ১৯৯৬

সদস্য সচিব

মুহাম্মদ শিহাব উদ্দীন নোমানী

ব্যাচ: ১৯৯৭

যোগ দিন আমাদের সাথে

এসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে অথবা অফলাইনে (ম্যানুয়েল ফরম পূরণ করে) সদস্যপদ গ্রহণ করতে পারবেন।

অনলাইন নিবন্ধন

  • সদস্যপদ ফি: ৫০০/- (পাঁচশত টাকা)।
  • বিকাশ (সেন্ড মানি): 01794734874 (খরচসহ)।
  • রেফারেন্সে নিজের নাম ও এসএসসি ব্যাচ উল্লেখ করুন।
  • পেমেন্ট ট্রানজেকশনের স্ক্রিনশট ও নিজের পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।
অনলাইন ফরম পূরণ করুন

অফলাইন / ম্যানুয়েল নিবন্ধন বুথ

পয়েন্ট ১ (বিদ্যালয় ক্যাম্পাস): জনাব মুহাম্মদ বেলাল উদ্দীন চৌধুরী (মোবাইল: 01819-332017)
পয়েন্ট ২ (চট্টগ্রাম শহর): জনাব শিহাব উদ্দীন নোমানী, নিউ মার্কেট, চট্টগ্রাম (মোবাইল: 01718-339346)
পয়েন্ট ৩ (ঢাকা): জনাব মাকসুদুর রহমান চৌধুরী, চিটাগাং বিল্ডার্স এন্ড মেশিনারীজ লি., নবাবপুর, ঢাকা (মোবাইল: 01914-141020)

স্মরণীয় কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগ

শিক্ষাঙ্গন ও মানবতার সেবায় অ্যালামনাই এসোসিয়েশন

২৮ আগস্ট ২০২৬, শুক্রবার পুনর্বাসন প্রকল্প

বন্যা পরবর্তী গৃহ পুনর্নির্মাণ ও ঢেউটিন সহায়তা বিতরণ

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সোনাকানিয়া ইউনিয়ন ও সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের অসহায় ২৮টি পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৯ ফুট দৈর্ঘ্য বিশিষ্ট ১ বান (৮ পিস) রঙিন ঢেউটিন, নগদ ৩০০ টাকা পরিবহন খরচ এবং দুজনকে জরুরি নগদ অর্থ প্রদান করা হয়।

৮ জুন ২০২৫, রবিবার স্মরণসভা

মরহুম প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী স্মরণসভা ও দোয়া মাহফিল

শ্রদ্ধেয় হেডস্যার মরহুম বজলুল করিম চৌধুরী স্মরণে খতমে কুরআন, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক শোকসভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের সুশৃঙ্খল উপস্থিতি, স্যারের জীবন-কর্ম নিয়ে আলোচনা এবং আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্প ২০২৬: পূর্ণাঙ্গ আয়-ব্যয়

তারিখ: ৩১ আগস্ট ২০২৬ ইং

প্রাপ্ত অনুদান (আয়) ২,০৯,২৩৭/-

  • এসোসিয়েশন কেন্দ্রীয় তহবিল: ১৫,৬৫০/-
  • সদস্যগণের ক্যাশ অনুদান: ৬০,০০০/-
  • ব্যাংকের মাধ্যমে প্রাপ্তি: ৫,০০০/-
  • বিকাশে প্রাপ্ত অনুদান: ১,২৮,৫৮৭/-

প্রকল্প ব্যয় ২,০৯,২৩৭/-

  • ২৮ বান রঙিন ঢেউটিন: ১,৮৭,৬০০/-
  • নগদ অনুদান প্রদান: ৯,২০০/-
  • পরিবহন ও লোড-আনলোড মজুরী: ৭,৪০০/-
  • বিকাশ ক্যাশআউট চার্জ: ২,৩১৭/-
  • ব্যানার, নাস্তা ও পানি: ২,৭২০/-
স্মৃতির পাতায়

১ম পুনর্মিলনী ২০২৬ পর্যালোচনা

অনুষ্ঠিত: ২৩ মার্চ ২০২৬, সোমবার

৫৪৫ জন

মোট নিবন্ধনকারী সদস্য

৪১টি

অংশগ্রহণকারী ব্যাচ

শতভাগ

সাফল্য ও স্মৃতিময় সমাপনী

ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা

বিগত ২৩ মার্চ ২০২৬ অনুষ্ঠিত ১ম পুনর্মিলনী সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশে-বিদেশে অবস্থানরত সকল অ্যালামনাই, অংশগ্রহণকারী অ্যালামনাই ও তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।